কক্সবাজার ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নৈরাজ্য বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ক্ষমতায় আনতে হবে—ড. হামিদুর রহমান আযাদ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:৩৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৮১ বার পড়া হয়েছে

মহেশখালী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াত ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি  ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেন, “দেশে নৈরাজ্য বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল ৪টায় মহেশখালী সরকারী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বড় মহেশখালী ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি মো. জালালের সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফেডারেশন বড় মহেশখালী ইউনিয়ন সভাপতি মকছুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি আরো বলেন, “বাংলাদেশে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার লক্ষ্যে দ্রুত সময়ে গণভোটের আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।”

ড. হামিদ আযাদ বলেন, “জনগণের সমর্থনে ও আল্লাহর রহমতে জামায়াত ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাসূল (সা.)-এর প্রতিষ্ঠিত মদিনা কল্যাণ রাষ্ট্রের আদলে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রূপে গড়ে তোলা হবে। যে রাষ্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবেনা। কারণ অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার।”

ড. আযাদ আরো বলেন, “জামায়াত ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, জামায়াত ইসলামী একটি আদর্শের নাম।”

তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশে কোনো মানুষ বেকার থাকবেনা ইনশাআল্লাহ। জামায়াত ক্ষমতায় আসলে কোনো দায়গ্রস্ত পিতার কোনো চিন্তা করতে হবেনা, কারণ রাসুল (সা.)-এর মদিনা সনদে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেওয়া হয়েছে।”

কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য জাকের হোছাইন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ছাত্রনেতা কামরুল হাসান, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, সাধারণ সম্পাদক মাওলানা আব্দু রহিম, মাওলানা সিরাজুল ইসলাম, মাস্টার আক্তার কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোছাইন,  শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উপজেলা সভাপতি ডা. ওসমান সরওয়ার, সাবেক উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হক হক্কানী, এ্যাড. রেজাউল করিম, মাস্টার আব্দুল মাজেদ, মাস্টার আজিজুল হক, মাস্টার আবু তালেব, জাহাঙ্গীর আলম, আবুল হোছাইন, হিন্দু শাখার নেতা ডা. পরিমল কান্তি শীল (ট্রাষ্টি), মাওলানা আব্দুল মালেক, রাজীব কান্তি দে, কাজল কান্তি দে, সন্তোষ দে সহ স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দেশে নৈরাজ্য বন্ধ ও শান্তি ফিরিয়ে আনতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিকে ক্ষমতায় আনতে হবে—ড. হামিদুর রহমান আযাদ

আপডেট সময় ০৮:৩৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫