কক্সবাজার ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসন

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসন : মোট ভোটার ৫ লক্ষ ৪০ হাজার, মোট কেন্দ্র ১৮১, বুথ ১১০২

উসমান কুতুবী
  • আপডেট সময় ১০:১৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ৫১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

# সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা: ২,৩৫,৬৫৭
# রামু উপজেলায় মোট ভোটার সংখ্যা: ২,০৩,২৯৪
# ঈদগাঁও উপজেলায় মোট ভোটার সংখ্যা: ১,০১,৬৯৩
# ১৮১ কেন্দ্রে মোট বুথ সংখ্যা: ১,১০২

কক্সবাজার জেলা নির্বাচন অফিসের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, কক্সবাজার জেলার মোট ভোটার সংখ্যা ১৮,২৯,১৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯,৬৬,০২৮ জন, মহিলা ভোটার ৮,৬৩,১০৮ জন এবং হিজড়া ভোটার মাত্র ৬ জন।

জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪০,৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৮৭,৪৮৪ জন, মহিলা ভোটার ২,৫৩,১৫৯ জন এবং হিজড়া ভোটার মাত্র একজন।

আরও পড়ুন: কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসন: মোট ভোটার ৫ লক্ষ ৩৩ হাজার, মোট কেন্দ্র ১৭৫, বুথ ১০০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলো ৪,৮৯,৬১০ জন। এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৫১,০৩৪ জন। জেলার ৪টি সংসদীয় আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে কক্সবাজার-৩ আসনে।

কক্সবাজার-৩ আসনটি কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৩৫,৬৫৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,২৫,২৯১ জন এবং মহিলা ভোটার ১,১০,৩৬৬ জন। রামু উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,০৩,২৯৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,০৭,৩২১ জন, মহিলা ভোটার ৯৫,৯৭২ জন এবং হিজড়া ভোটার মাত্র একজন। ঈদগাঁও উপজেলার মোট ভোটার সংখ্যা ১,০১,৬৯৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৫৪,৮৭২ জন এবং মহিলা ভোটার ৪৬,৮২১ জন। ঈদগাঁও উপজেলা কক্সবাজার জেলার ৯টি উপজেলার মধ্যে ভোটার সংখ্যা অনুযায়ী নবম স্থান অধিকার করছে।

এই আসনে মোট ভোটকেন্দ্র সংখ্যা ১৮১টি। সদর উপজেলায় ৮১টি কেন্দ্র, রামু উপজেলায় ৬৪টি কেন্দ্র এবং ঈদগাঁও উপজেলায় ৩৬টি কেন্দ্র রয়েছে। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিল ১৭৬টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলায় ৫টি বৃদ্ধি পেয়ে মোট প্রস্তাবিত ১৮১টি ভোট কেন্দ্রে মোট বুথ সংখ্যা ১,১০২টি, যার মধ্যে পুরুষ বুথ ৫৫০টি এবং মহিলা বুথ ৫৫২টি। একইদিনে সরকার গণভোট করার সিদ্ধান্ত নেওয়ায় অস্থায়ী ৭৬টি বুথ যুক্ত করা হয়েছে, যার মধ্যে সদরে ৪৫টি, রামুতে ২৫টি এবং ঈদগাঁও-তে ৬টি।

আরও পড়ুন: কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসন: মোট ভোটার ৩ লক্ষ ৮২ হাজার, মোট কেন্দ্র ১১৯, বুথ ৭২০

ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, কক্সবাজার-৩ আসনটি পূর্বে মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলা নিয়ে গঠিত ছিল। রামু উপজেলা আগে উখিয়া-টেকনাফ আসনের সঙ্গে যুক্ত ছিল। ১৯৮৪ সালে আসনের ভৌগোলিক এলাকা পুনর্বিন্যাস করে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে কক্সবাজার-৩ গঠিত হয়। এরপর থেকে নির্বাচিত সংসদ সদস্যরা নিম্নরূপ:
—১৯৮৬ ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি হতে দিদারুল আলম চৌধুরী,
—১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হতে মোস্তাক আহমদ চৌধুরী,
—১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে অ্যাডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান,
—১৯৯৬ সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে দ্বিতীয় বারের মতো অ্যাডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান,
—২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান,
—২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে লুৎফর রহমান কাজল,
—২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে পর পর তিন বার আওয়ামী লীগ হতে সাইমুম সরওয়ার কমল এমপি নির্বাচিত হন।

আরও পড়ুন: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসন: মোট ভোটার ৩ লক্ষ ৭৩ হাজার, মোট কেন্দ্র ১১১, বুথ ৭৩৪

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মনোনয়ন পেয়েছেন:
বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য শহিদুল আলম বাহদুর, এবি পার্টি থেকে সারওয়ার সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আমিরুল ইসলাম মীর মনোনয়ন পেয়েছেন।

কক্সবাজার-৩ আসন দেশের প্রধান পর্যটন নগরী ও জেলা সদর হওয়ায় প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা পর্যায়ের সকল সরকারি, বেসরকারি, সায়ত্তশাসিত ও আধা-সরকারি স্থাপনা এ আসনের আওতায় পড়েছে। এছাড়া, তিনটি উপজেলা নিয়ে গঠিত হওয়ায় এটি জেলার অন্যান্য তিনটি সংসদীয় আসনের তুলনায় ভৌগোলিকভাবে বৃহত্তর ও সমন্বয়মূলক গুরুত্বসম্পন্ন।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসন

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসন : মোট ভোটার ৫ লক্ষ ৪০ হাজার, মোট কেন্দ্র ১৮১, বুথ ১১০২

আপডেট সময় ১০:১৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫