কক্সবাজার ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ছাত্র প্রতিনিধিদের সাথে জামায়াতের এমপি প্রার্থী আনোয়ারীর মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / ৩০১ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলায় ছাত্র প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন উখিয়া–টেকনাফ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

আজ সকাল ১০টায় টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে টেকনাফ উপজেলা ছাত্র প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ তারেকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ কামাল শাফীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ও উখিয়া–টেকনাফ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, “ছাত্র প্রতিনিধিরাই আগামীর ভবিষ্যৎ। এই প্রজন্মের ছাত্ররা আগামীতে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সর্বোচ্চ ভূমিকা রাখবে। ঢাকসু, রাকসু, চাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল তারই প্রমাণ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী এবং টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি সরোয়ার কামাল সিকদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম নূরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা অর্থ সম্পাদক মোহাম্মদ হোছাইন, উপজেলা শ্রমিক কল্যাণ সম্পাদক মুহাম্মদ জায়ানত উল্লাহ, হ্নীলা ইউনিয়ন সেক্রেটারি ইব্রাহীম মাহমুদ, জামায়াত নেতা জহির আহমদসহ ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেকনাফে ছাত্র প্রতিনিধিদের সাথে জামায়াতের এমপি প্রার্থী আনোয়ারীর মতবিনিময়

আপডেট সময় ০৭:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬