মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজার শহরে যেসব এলাকায় সাড়ে ৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

- আপডেট সময় ০৯:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ৩৭১ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রমজান মাস, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিতরণ বিভাগ বিউবো কক্সবাজার দপ্তরের আওতাধীন ৩৩ ও ১১ কেভি ফিডারের দুই পাশে গাছের বর্ধিত শাখা-প্রশাখা কর্তন এবং আনুষঙ্গিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে।
উক্ত কাজের অংশ হিসাবে আগামীকাল ১৩ জানুয়ারি রোজ মঙ্গলবার ১১ কেভি ডিএস ০১ ফিডারের আওতাধীন বায়তুশ শরফ রোড, বৌদ্ধমন্দির রোড, গোলদিঘীর পাড়, বৈল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মধ্যম ঘোনার পাড়া, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক (আংশিক), আইবিপি মাঠ, কোর্ট বিল্ডিং , পাবলিক লাইব্রেরী, বিকে পাল সড়ক, বাজার ঘাটা নিউ মার্কেট, আলমগীর টাওয়ার, বড়ুয়া পাড়া, লালদিঘীর দক্ষিণ পাশ, সদর থানা, বানু প্লাজা, বার্মিজ মার্কেট।
ডিএস ০৩ ফিডারের আওতাধীন দক্ষিন হাজীপাড়া, দক্ষিণ ডিক্কুল, বাসর্টামিনাল দক্ষিণ পাশ, পূর্ব লারপাড়া, সিএনজি ফিলিং ষ্টেশন, উত্তরণ, পালস স্কুল, পুলিশ লাইন সংলগ্ন এলাকা, বাদশা ঘোনা, বনরূপা পাড়া, বিজিবি ক্যাম্প, আলির জাহালের রাস্তার দক্ষিণ পার্শ, সাহিত্যিকা পল্লী, সিটি কলেজ, হাসেমিয়া মাদ্রাসা, গরু হালদা রোড, সূর্যের হাসি রোড, কালুর দোকান, দক্ষিণ তারাবনিয়ার ছড়া, চৌধুরী ভবন।
এক্সপ্রেস-০১ ফিডারের আওতাধীন দক্ষিণ রুমালিয়ার ছড়া, বাচা মিয়ার ঘোনা, এবিসি ঘোনা, হাসেমিয়া মাদ্রাসা, পাহাড়তলী, ইসুলের ঘোনা, কচ্ছপিয়া পুকুর পাড়, পাহাড়তলী বাজার, বাদশা ঘোনা, হালিমা পাড়া, চেয়ারম্যান ঘাটা, সমিতি বাজার এলাকায় সকাল ৭:০০ টা থেকে বেলা ১১:৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
লোকাল ০১ ফিডারের আওতাধীন নাজিরারটেক, সমিতি পাড়া, শুটকি মহল, বিমান বাহিনী ঘাটি, প্রণ হ্যাচারী, বালিকা মাদ্রাসা, ডায়াবেটিস হসপিটাল এলাকায় সকাল ১১:৩০ মিনিট থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
(বি.দ্র: দূর্যোগপূর্ণ আবহাওয়া অথবা যে-কোনো জরুরী কারণে কাজটি সম্পূর্ণ করা না গেলে পরবর্তীতে সম্পূর্ণ করা হবে)
নির্বাহী প্রকৌশলী
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ, কক্সবাজার।
















