কক্সবাজার ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ২৩৬ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর ও উখিয়া–টেকনাফ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।

আজ শনিবার (১৭ জানুয়ারি) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হতে পারে। এজন্য সকল স্তরের নেতাকর্মী ও দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান অতিথি আরও বলেন, “সীমান্তবর্তী উপজেলা উখিয়া ও টেকনাফকে একটি উন্নত ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করতে হলে সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই।” জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধান সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জনগণের ভোটাধিকার রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

আপডেট সময় ০৮:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬