কক্সবাজার ০৬:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণ পরিবর্তন চায়, কোন হুমকি-ধমকি দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ: অধ্যক্ষ আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৩৩৩ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নির্বাচনী পথসভা জনসমুদ্রে রূপ নেয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

পথসভাটি রত্নাপালং ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। সভাস্থলে পৌঁছালে হাজারো মানুষের স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রত্নাপালং ইউনিয়ন সভাপতি মাস্টার মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইব্রাহিম রাসেলের উপস্থাপনায় শুরু হওয়া পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতি, অন্যায় ও অব্যবস্থাপনা দেখতে চায় না। ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে রত্নাপালং ইউনিয়নে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরো বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং একটি বৈষম্যহীন সমাজ গড়াই তার রাজনীতির মূল লক্ষ্য। ক্ষমতার লোভ নয়, বরং জনগণের খেদমত ও আমানতদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে জানান।

পথসভায় স্থানীয় আলেম-ওলামা, সমাজকর্মী, ব্যবসায়ী, যুবসমাজ ও সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

পথসভায় অংশগ্রহণকারী এক প্রবীণ ব্যক্তি ৫নং ওয়ার্ডের সানেক বিএনপির সভাপতি জনাব ফরিদ আহমদ জামায়াতে যোগদান করেন এবং তিনি বলেন আগামীতে চাঁদাবাজমুক্ত ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জামায়াতের বিকল্প নেই।  “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি হবেন আমানতদার, ন্যায়পরায়ণ এবং জনগণের কথা বলবেন। নুর আহমদ আনোয়ারী সেই যোগ্যতা রাখেন।”

পথসভা শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। বিপুল জনসমাগম ও মানুষের আগ্রহ লক্ষ্য করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে রত্নাপালং ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহ জালাল চৌধুরী বলেন, “ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ বিনির্মানের জন্য সহস্রাধিক ছাত্রজনতা জীবন দিয়েছে কোনো আধিপত্যবাদকে ক্ষমতায় আনার জন্য নয়।
হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না আমরা একমাত্র আল্লাহকে ভয় করি দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করি না।”

উক্ত পথসভায় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী উখিয়ার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় এবি পার্টির ত্রাণবিষয়ক সম্পাদক সাংবাদিক শামশুল হক শারেক, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ শাহজাহান, উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, এবি পার্টি উখিয়া উপজেলা আহবায়ক জনাব ছৈয়দ হোছাইন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমসহ প্রমূখ নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জনগণ পরিবর্তন চায়, কোন হুমকি-ধমকি দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ: অধ্যক্ষ আনোয়ারী

আপডেট সময় ১০:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬