কক্সবাজার ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খুরুশকুল ও পিএমখালী ইউনিয়নে পথসভায় ভিপি বাহাদুর

কৃষকদের ন্যায্য অধিকার ও প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিন

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ৬৪৩ বার পড়া হয়েছে

oplus_2

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ও পিএমখালী ইউনিয়নে ২৭ জানুয়ারি ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার ৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুরুশকুল ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, মহিলা সমাবেশ ও পথসভায় তিনি যোগদান করেন।
বিকেলে পিএমখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, মহিলা সমাবেশ ও পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় ভিপি বাহাদুর বলেন, কৃষি খাতকে টেকসই করতে সার, উন্নত মানের বীজ এবং আধুনিক সেচপদ্ধতি নিশ্চিত করা হবে। পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষি পণ্যের বাজারে কালোবাজারি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কঠোরভাবে রোধ করা হবে।

তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার থাকবেন।
তিনি আরো বলেন, এই দুই ইউনিয়নের উল্লেখযোগ্য সংখ্যক অধিবাসী বিভিন্ন দেশে জীবন জীবিকার তাগিদে অবস্থান করছেন। যাদের কে আমরা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অবহিত করি। যাদের রক্ত, ঘামের টাকায় আমাদের অর্থনীতি সচল থাকে দেশে আসলে তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হতো না। তাদের ছিল না ভোটাধিকার। এবার’ই প্রথম জামায়াতে ইসলামী সোচ্চার ভূমিকা পালন করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেছে। ভবিষ্যতে আমরা জনগণের সমর্থনে দেশ পরিচালনা করলে প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সুরক্ষা এবং ন্যায্য অধিকার সংরক্ষণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
খুরুশকুল ইউনিয়ন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম ও পিএমখালী ইউনিয়ন সভাপতি হাফিজ মোস্তাক আহমদের সভাপতিত্বে পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন পর্যায়ের ওয়ার্ড ও ইউনিটের স্থানীয় নেতৃত্ববৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুরুশকুল ও পিএমখালী ইউনিয়নে পথসভায় ভিপি বাহাদুর

কৃষকদের ন্যায্য অধিকার ও প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিন

আপডেট সময় ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬