কক্সবাজার ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে জামায়াত আমীরের আগমন ঘিরে স্বাগত মিছিলে মানুষের স্রোত

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৮:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৫৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কক্সবাজার আগমনকে কেন্দ্র করে আয়োজিত স্বাগত মিছিলে বিপুল জনসমাগম দেখা গেছে। শহরের প্রধান সড়ক কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা হয়ে প্রদক্ষিণ করা মিছিলটি বাহারছড়া গোল চত্বরে এসে একপর্যায়ে বড় ধরনের গণসমাবেশে রূপ নেয়।

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।

পরে মিছিলোত্তর সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, জেলা সহ-সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদর উপজেলা আমীর খোরশেদ আলম আনসারী, শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সেক্রেটারি শহীদুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা মো. মহসিন, কক্সবাজার শহর সভাপতি আমিনুল ইসলাম হাসান ও সিনিয়র সহ-সভাপতি এমইউ বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল। এসময় স্থানীয় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাগত মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কক্সবাজারবাসীর পরিবর্তনের প্রত্যাশা ও ঐক্যের বার্তা বহন করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে জামায়াত আমীরের আগমন ঘিরে স্বাগত মিছিলে মানুষের স্রোত

আপডেট সময় ০৮:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬