কক্সবাজার ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছাত্রদল সভাপতির আবেদন

এম এ সবুজ
  • আপডেট সময় ১২:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মহোদয়ের নিকট আবেদন জানানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, ঈদগাঁও উপজেলার একমাত্র গণমহাবিদ্যালয় হিসেবে ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রী কলেজ দীর্ঘদিন ধরে সুনামের সাথে উচ্চশিক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীগণ অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

এতে আরও বলা হয়, উপজেলার অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হওয়ায় কলেজটি জাতীয়করণ করা সময়ের দাবি। জাতীয়করণ করা হলে শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য হবে। পাশাপাশি শিক্ষক ও কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত হবে, যা শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে কলেজটি দ্রুত জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।

উল্লেখ্য, আবেদনটি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর অধীন ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রী কলেজ শাখার সভাপতি সুরাইম মোহাম্মদ সৌরফ। তিনি বলেন, কলেজটির জাতীয়করণ ঈদগাহ উপজেলার শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছাত্রদল সভাপতির আবেদন

আপডেট সময় ১২:১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬