কক্সবাজার ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মাত্র ৭ জন মুসল্লি নিয়ে ঈদ জামাত

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৬:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / ৪৪৯ বার পড়া হয়েছে

Oplus_131072

প্রতি বছরের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের রেওয়াজ থাকলেও এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। সৌদি আরবে আগামীকাল শুক্রবার ঈদ ঘোষিত হলেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নে মাত্র সাতজন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

দরবার শরিফের সাদ্রা মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই জামাতে অংশ নেন। সকালে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ৭ নং ওয়ার্ডে এই বিশেষ জামাত অনুষ্ঠিত হয়।

আগাম ঈদ উদযাপনকারীদের দাবি, আফগানিস্তান ছাড়াও আফ্রিকার দেশ মালি ও নাইজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ প্রসঙ্গে মাওলানা আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে বলেন, “নাইজার, মালিসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। ইসলাম একটি বৈশ্বিক ধর্ম, চাঁদও একটি, তাই ঈদও একই দিনে হওয়া উচিত।”

তবে এই আগাম ঈদ নিয়ে সাদ্রা দরবার শরিফের অনুসারীদের মধ্যেই তীব্র মতভেদ ও বিভ্রান্তি দেখা দিয়েছে।

১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা ইসহাক (রহ.) আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে প্রথম আগাম ঈদ উদযাপনের প্রচলন করেন। বর্তমানে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে এই রীতি পালিত হয়। তবে সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ হলেও, এবার আরবের একদিন আগেই একদল মুসল্লির এই অবস্থান এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাদ্রার বাকি অনুসারীরা আজ রোজা পালন করছেন এবং আগামীকাল শুক্রবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে মাত্র ৭ জন মুসল্লি নিয়ে ঈদ জামাত

আপডেট সময় ০৬:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬