জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর জানাযা ও দাফন সম্পন্ন; জেলা জামায়াতের শোক
৪০ বছরের সংসারে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট: আনোয়ারী

- আপডেট সময় ০১:১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ২৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণী মরিয়ম বেগম (৫৫)
অসুস্থতাজনিত কারণে ২৫ মে রাত ১২:১৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গিয়েছেন। ২৫ মে বেলা ১১:৩০ টায় হোয়াইক্যং কানজরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জেলা আমীরের ইমামতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।
জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমা কে দাফন করা হয়।
জানাযায় অংশ গ্রহণ করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি ও উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, কক্সবাজার সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু হাসান, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর ও জামাতা মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইদুল আলম, আমিনুল ইসলাম হাসান, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহসিন, জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি আবু তালহাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক , প্রাতিষ্ঠানিক, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ।
শোক বার্তা:
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সহধর্মিণীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এক বিবৃতিতে তিনি মরহুমা মরিয়ম বেগমের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অপরদিকে জেলা আমীরের সহধর্মিণীর ইন্তিকালে জেলা জামায়াতের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। নেতৃবৃন্দ মরহুমার যাবতীয় ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকাহত পরিবার-পরিজনের জন্য মহান আল্লাহর কাছে ধৈর্য ধারণ করার তাওফীক কামনা করেন।















