কক্সবাজার শহরের পৌর ৬ নং ওয়ার্ড যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা

- আপডেট সময় ০৮:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৩২০ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌর ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন ‘যুব বিভাগ’-এর ২০২৬ সালের পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ‘ঈমান, আমল, ঐক্য ও মানবতা’—এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন এই নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মাদ ইউসুফ এবং সেক্রেটারী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান হোসাইন।
কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন—সহ-সভাপতি হাফেজ সাইয়েম হোসাইন শামীম ও মোর্শেদ আলী শওকত; সহ-সেক্রেটারী সাদমান শাকিব আবীর ও সাঙ্গীদ মাহমুদ সাকিব; সাংগঠনিক সম্পাদক হুরাইয়া বিন হোসাইন; বায়তুলমাল সম্পাদক আমিনুল হক; অফিস সম্পাদক আমজাদ হোসেন; প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মামুন; প্রচার ও মিডিয়া সম্পাদক আরিফ উল্লাহ; সমাজকল্যাণ সম্পাদক শেখায়ত হোসেন সুজন; সহ-সমাজকল্যাণ সম্পাদক মো: আলী; ক্রীড়া সম্পাদক মো: সোহেল; সাংস্কৃতিক সম্পাদক কায়েদে আজম; শিক্ষা ও গবেষণা সম্পাদক গিয়াস উদ্দিন বাবুল; পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন জনি এবং সহ-পাঠাগার সম্পাদক আবু সাঈদ।
দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটি আগামী এক বছর ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করবে। কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানিয়েছেন।

















