কক্সবাজার ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসিল্যান্ডকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ১৯৭ বার পড়া হয়েছে

Oplus_131072

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্বৃত্তদের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) সাকিব হাছান খাঁনসহ মোট ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার (১৯ জুন, ২০২৬) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় এই ঘটনা ঘটে।

আড়াইহাজারের ধন্দী গ্রামের বাসিন্দা সাকিব হাছান খাঁন ছুটিতে বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির বাইরে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১২ সদস্যের একটি সশস্ত্র দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এসিল্যান্ড সাকিব হাছান খাঁনসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। তারা হলেন: সাকিব হাছান খাঁন (মুরাদনগর উপজেলার এসিল্যান্ড), মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২), ডালিয়া (৩৩, মুকুলের স্ত্রী)

আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। জানা গেছে, এসিল্যান্ড সাকিব হাছান খাঁন বুকে আঘাত পেয়েছিলেন এবং চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে সুস্থ আছেন।

হামলার প্রায় এক ঘণ্টা পর একই দুর্বৃত্তরা পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা এবং ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান জানিয়েছেন যে, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এসিল্যান্ডকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

আপডেট সময় ১১:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬