সিবিআইইউ আয়োজিত আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায় রানার্স-আপ হাশেমিয়া মাদরাসা

- আপডেট সময় ১১:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ২৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) ডিবেটিং সোসাইটি আয়োজিত আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে কক্হাসবাজার হাশেমিয়া কামিল মাদরাসা। প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। সিবিআইইউতে অনুষ্ঠিত এ আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশগ্রহণ করে নিজেদের যুক্তি, বাগ্মিতা ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেন।
এতে কক্সবাজার জেলার শীর্ষস্থানীয় কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করে। যার মধ্যে কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার ডিসি কলেজ, কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া স্কুল এন্ড কলেজ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ, হাশেমিয়া কামিল মাদ্রাসা সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে হাশেমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে বিচারকদের প্রশংসা কুড়ান। তাদের ধারালো যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপনা এবং দলগত সমন্বয় প্রতিযোগিতায় বিশেষভাবে নজর কাড়ে।
এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করেন, ভবিষ্যতেও বিতর্ক ও সহশিক্ষা কার্যক্রমে হাশেমিয়া কামিল মাদরাসার শিক্ষার্থীরা আরও বড় সাফল্য অর্জন করবে এবং জেলার শিক্ষাঙ্গনের সুনাম বৃদ্ধি করবে।























