কক্সবাজার ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষয়িক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১১:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ২২০ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, আমাদের দেশ সম্পদে সমৃদ্ধ। সুষ্ঠু ব্যবস্থাপনা ও বণ্টন ব্যবস্থা না থাকার কারণে আমরা পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে। যা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়।

তিনি আরো বলেন, আমাদের বিপুল সংখ্যক জনবলকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে পারলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হ ওয়া অসম্ভব কিছুই নয়। তাই বর্তমান তথ্য-প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা পালনে তরুণ প্রজন্ম কে এগিয়ে আসতে হবে। দেশের মানুষের কল্যাণে নির্মোহভাবে ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে দেশ এবং দেশের মানুষ কে রক্ষা করতে ভূমিকা পালন করতে হবে। ২৫ জুন বৃহস্পতিবার সকালে ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সরকারি কলেজ শাখা আয়োজিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কলেজ সভাপতি মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক শফিউল আলম খোন্দকার, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী মুহাম্মদ আবু আইয়ুব আনসারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ সেক্রেটারি জসিম উদ্দিন মাহমুদ।

দোয়া অনুষ্ঠানে বিপুল সংখ্যক এইচএসসি পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী সকলকে সাথে আসন্ন এইচএসসি পরীক্ষায় সফলতার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৈষয়িক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে

আপডেট সময় ১১:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬