হলদিয়ায় দেয়াল ধসে নিহত আব্দুল মালেকের পরিবারকে জেলা জামায়াতের সহায়তা

- আপডেট সময় ০৪:৪৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৫৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় হলদিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামবাগান এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দেয়াল ধসে নিহত আব্দুল মালেকের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দুপুরে প্রবল বর্ষণ চলাকালে দেয়াল ধসে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে ও সমবেদনা জানাতে আজ তাদের বাড়িতে ছুটে যান জেলা জামায়াতের আমীর ও জননেতা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দলের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জেলা আমীর বলেন, “এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা সাধ্যমতো শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল, সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, ইউনিয়ন আমীর হাফেজ আবুল হোছাইন, উপজেলা অফিস সম্পাদক ও যুব বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষানবিশ আইনজীবী মিজানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রহমত উল্লাহ, ব্যবসায়ী ফয়সাল বিন রহমান, ৬নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ ইউনুছ, ডা. আক্তার হোছাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতৃবৃন্দ নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।














