চকরিয়া-পেকুয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

- আপডেট সময় ০৬:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ১৩১ বার পড়া হয়েছে
টানা ভারী বৃষ্টিতে পানিবন্দী চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলমীর পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। এ সময় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে পাহাড়ধসে নিহত শিশু মিনহাজ উদ্দীনের পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পরিদর্শনকালে চকরিয়া-পেকুয়া গণমানুষের প্রিয় নেতা ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেন, গত কয়েক দিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিতে চকরিয়া-পেকুয়ার মাতামুহুরী নদীসংলগ্ন বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। এতে অসংখ্য পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। দুর্গত মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে সরকার, প্রশাসন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ সময় সংগঠনের নেতাকর্মীদের প্রতিও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল বশর, পেকুয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এএইচএম বদিউল আলম জিহাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।


















