কক্সবাজার ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল দক্ষিণ চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম এবং আশেপাশের পাহাড়ি অঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল ১০ জুলাই (জুমআ বার) সকালে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বিভিন্ন দুর্যোগ আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেবেন, স্থানীয় প্রশাসন ও সংগঠনের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামীকাল দক্ষিণ চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১০:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬