পেকুয়ার পূর্ব মেহেরনামায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, জরুরি পদক্ষেপের দাবি

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৪:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১০৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বসতভিটা, আঙিনা ও বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়ায় আতঙ্ক ও ভোগান্তি বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাঁধের ভাঙন দিয়ে দ্রুতগতিতে পানি প্রবেশ করায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এতে বহু পরিবার পানিবন্দি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ অবস্থায় এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভাঙা বাঁধ দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
ট্যাগস :


















