হারবাংয়ে পানিবন্দিদের পাশে জামায়াত নেতা শাহজাহান

- আপডেট সময় ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৯৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
রোববার (১২ জুলাই) চকরিয়া উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক এবং চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার।
বক্তারা বন্যাকবলিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


















