কক্সবাজার ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় পানিবন্দী পরিবারের পাশে র‌্যাব-১৫

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১১০ বার পড়া হয়েছে

কক্সবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দী পরিবারের পাশে র‌্যাব-১৫: চকরিয়া, পেকুয়া ও রামুতে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ

গত ৩ জুলাই ২০২৬ ইং তারিখ থেকে কক্সবাজার জেলা জুড়ে অবিরাম ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তীব্র জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় জেলার বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং দুর্গত এলাকাগুলোতে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এই মানবিক সংকটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে বরাবরের মতোই কাণ্ডারির ভূমিকায় এগিয়ে এসেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ জুলাই ২০২৬ ইং তারিখ সকাল ১০:৩০ ঘটিকা হতে র‌্যাব-১৫, সিপিএসসি-এর একটি আভিযানিক ও ত্রাণ বিতরণ টিম জেলার চকরিয়া, পেকুয়ার দূর্গত এলাকার অন্তত ২০০টিরও বেশি পরিবার এবং সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক ও ত্রাণ বিতরণ টিম রামুতে ৫০টি পরিবারে গিয়ে অত্যন্ত সফলতার সাথে সৌজন্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

সৌজন্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলাকালীন সংশ্লিষ্ট এলাকাসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রিত ছিল। র‌্যাব-১৫-এর এই মানবিক উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং র‌্যাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাব অপরাধ দমনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। বন্যা পরিস্থিতির ওপর র‌্যাব-১৫-এর নিবিড় নজরদারি রয়েছে এবং আগামীতেও এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বন্যায় পানিবন্দী পরিবারের পাশে র‌্যাব-১৫

আপডেট সময় ১২:৪১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬