কক্সবাজার ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় নিহত পটিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ আতাউল্লাহর পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১০০ বার পড়া হয়েছে

Oplus_131072

বন্যার পানিতে মর্মান্তিকভাবে নিহত জামিয়া ইসলামীয়া পটিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা আতাউল্লাহর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

চকরিয়া উপজেলার বরইতলী শান্তি বাজার এলাকার বাসিন্দা হাফেজ মাওলানা আতাউল্লাহর পিতা মাওলানা নেসার উদ্দীনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী এবং কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ।

এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, বরইতলী ইউনিয়ন জামায়াতের সভাপতি জায়েদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা আসহাব উদ্দিন আছাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় জামায়াত নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুম হাফেজ মাওলানা আতাউল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বন্যায় নিহত পটিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ আতাউল্লাহর পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা

আপডেট সময় ১১:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬