তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে কৃষক দলের ত্রাণ বিতরণ, উপকৃত ২২০ পরিবার

- আপডেট সময় ০৯:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ৯১ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে কক্সবাজার জেলা কৃষক দলের উদ্যোগে বন্যাদুর্গত ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় প্রায় ২২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ আট ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা কৃষক দল জানায়, ১৬ জুলাই, বৃহস্পতিবার কক্সবাজারের লিংক রোড, রাজারকুল, মনিরঝিল ও চফলদণ্ডী এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কৃষক দলের সভাপতি এস এম গিয়াস উদ্দিন আফছেল, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মনজুর আলম, রামু উপজেলা কৃষক দলের আহ্বায়ক হালিমুর রহমান মিয়াজী, রামু উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার সিকদার, মহেশখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব আজিজুর রহমান, খুনিয়াপালং ইউনিয়ন কৃষক দলের সভাপতি লিয়াকত আলী, রাজারকুল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শওকত আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জুবায়ের, কাউয়ারখোপ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসাইন এবং নেতাকর্মী ইসমাইল, মোবারক ও কাদের। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক দল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কৃষক দলের মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।


















