কক্সবাজার ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড় ধসে নিহত রোজিনার পরিবারে কক্সবাজার শহর জামায়াতের আর্থিক সহায়তা

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১৯৬ বার পড়া হয়েছে

এক নিমিষেই ভেঙে পড়েছে একটি পরিবারের স্বপ্ন। পাহাড় ধস কেড়ে নিয়েছে রোজিনা আক্তারের জীবন। স্বজন হারানোর সেই অসহনীয় শোকের মধ্যেই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখা।

শুক্রবার কক্সবাজার শহরের কলাতলীর ঝিরিঝিরি পাড়ায় গিয়ে নিহত রোজিনা আক্তারের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, শহর তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ১২ নং ওয়ার্ড আমীর মুহাম্মদ রফিক উল্লাহ মুকুল, ঝিলংজা ইউনিয়ন সেক্রেটারি আবুল কাসেম, আইনজীবী শাখার এডভোকেট রুবেল পারভেজ, ঝিলংজা ইউনিয়ন জামায়াত নেতা তারেক বিন মোক্তার, শহর যুব বিভাগ সহসভাপতি ইয়াছিন মুহাম্মদ আবদুল্লাহ, আবদুল খালেক, ইকবাল বাহার, ডা: জাফর, কামাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় পরিবারের হাতে শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আব্দুল্লাহ আল ফারুক বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। কোনো আর্থিক সহায়তাই একজন প্রিয়জনকে ফিরিয়ে আনতে পারে না, তবে এই কঠিন সময়ে পরিবারটি যেন একা না থাকে—সেই লক্ষ্য থেকেই জামায়াতের এই সহায়তা।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক জানান, টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

পরিদর্শন শেষে জামায়াত নেতৃবৃন্দ সকলকে বর্ষাকালে ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে বসবাস না করার আহ্বান জানান। একই সঙ্গে তারা নিহত রোজিনা আক্তারের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাহাড় ধসে নিহত রোজিনার পরিবারে কক্সবাজার শহর জামায়াতের আর্থিক সহায়তা

আপডেট সময় ০৩:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬