কক্সবাজার ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জর্দানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৫:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১১০ বার পড়া হয়েছে

Oplus_131072

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাত এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। মার্কিন হামলার কড়া জবাব দিতে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের প্রভাবশালী আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

শুক্রবার (১৭ জুলাই) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আগের রাতে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়। তাদের নিখুঁত নিশানায় ঘাঁটিতে থাকা বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান এবং জ্বালানি সরবরাহকারী (ট্যাঙ্কার) বিমান পুরোপুরি ধ্বংস ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আইআরজিসি জর্ডানের সাধারণ জনগণকে দেশটিতে থাকা মার্কিন স্বার্থের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

তবে ইরানের এই দাবির বিপরীতে ভিন্ন তথ্য দিয়েছে জর্ডান কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, গত বৃহস্পতিবার রাতে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন হামলায় ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন— সেতু, রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টাপাল্টি এই হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জর্দানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আপডেট সময় ০৫:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬