কক্সবাজার ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদে শতাধিক চারা রোপণ করলেন সুফিয়ান

এম এ সবুজ
  • আপডেট সময় ১১:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১৩০ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী আবু সুফিয়ান।

কর্মসূচির আওতায় ওয়ার্ডের বিভিন্ন মসজিদে প্রায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।

এ সময় আবু সুফিয়ান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, মসজিদকেন্দ্রিক এমন বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মসজিদে শতাধিক চারা রোপণ করলেন সুফিয়ান

আপডেট সময় ১১:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬