ঈদগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

- আপডেট সময় ০৬:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৯৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেহেরঘোনা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আদিল (১৩) নামে এক স্কুলছাত্র গত ১৯ জুলাই সকাল থেকে নিখোঁজ রয়েছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ আদিল ফ্রি ক্যাডেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। তিনি মোহাম্মদ ইয়াসিনের ছেলে এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক শহীদ স্যারের ভাগিনা।
পরিবার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আদিলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত সম্ভাব্য স্থানগুলোতে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি আদিলের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও তাকে দেখতে পান, তাহলে অনুগ্রহ করে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অথবা নিকটস্থ স্বজনদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

















