কক্সবাজার ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চবি’র মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের ROREC-এ শিক্ষামূলক ভিজিট ও নীল অর্থনীতি বিষয়ক জ্ঞানবিনিময়

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ২১৯ বার পড়া হয়েছে

Oplus_131072

নীল অর্থনীতি, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং সমুদ্র গবেষণা সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে Radiant Fish World-এর Radiant Ocean Research & Education Center (ROREC)-এ একটি শিক্ষামূলক ভিজিট, গবেষণাভিত্তিক প্রদর্শনী এবং জ্ঞানবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ জুলাই ২০২৬ তারিখে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ফয়েজ মো. তাইমুর, প্রভাষক সৌরভ শাহা জয়, Radiant Fish World-এর প্রকৌশলী মামুনুর রশিদ এবং ROREC-এর এক্সিকিউটিভ ও রিসার্চ অফিসার মো. আব্দুল কাইয়ুম।

কর্মসূচিতে শিক্ষার্থীরা লাইভ সি-উইড (Seaweed) প্রদর্শনী ও চাষাবাদ প্রযুক্তি, Phytoplankton ও Zooplankton-এর জীবন্ত নমুনা পর্যবেক্ষণ, Biological Microscope-এর মাধ্যমে প্ল্যাঙ্কটন শনাক্তকরণ, Marine Museum ও Mollusk Gallery পরিদর্শন, সামুদ্রিক খাদ্যশৃঙ্খল (Marine Food Web), সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং Chemistry Laboratory-এর বিভিন্ন গবেষণা কার্যক্রম সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

বিশেষ জ্ঞানবিনিময় সেশনে ROREC-এর এক্সিকিউটিভ ও রিসার্চ অফিসার মো. আব্দুল কাইয়ুম সমুদ্রের অদৃশ্য জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামুদ্রিক সম্পদের গুরুত্ব, সমুদ্র সংরক্ষণ এবং টেকসই নীল অর্থনীতি (Blue Economy) গঠনের সম্ভাবনা নিয়ে তথ্যবহুল উপস্থাপনা দেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “সমুদ্র জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা”, যেখানে শিক্ষার্থীরা সামুদ্রিক বিজ্ঞান, ফিশ অ্যাকুয়ারিয়াম, সি-উইড, প্ল্যাঙ্কটন, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে নিজেদের জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতার পরিচয় দেন। এছাড়া মাইক্রোস্কোপের মাধ্যমে ক্ষুদ্রাতিক্ষুদ্র Phytoplankton ও Zooplankton পর্যবেক্ষণ এবং সেগুলো শনাক্ত করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয় ও আনন্দদায়ক।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন উপস্থিত শিক্ষকবৃন্দ, Radiant Fish World কর্তৃপক্ষ এবং বিচারকমণ্ডলী।

অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে সমুদ্র গবেষণা, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই নীল অর্থনীতি গঠনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আয়োজকরা জানান, সমুদ্র সম্পর্কে জ্ঞান, গবেষণা ও সচেতনতার প্রসারের মাধ্যমে পরিবেশবান্ধব, টেকসই এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করাই ROREC-এর মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চবি’র মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের ROREC-এ শিক্ষামূলক ভিজিট ও নীল অর্থনীতি বিষয়ক জ্ঞানবিনিময়

আপডেট সময় ০৮:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬