কক্সবাজার ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৯:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ১০২ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (২২ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে বিজিবি সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারিরা ইয়াবাভর্তি একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ফাঁকা গুলিও ছোড়ে।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ১৪টি প্যাকেটে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

বিজিবি জানায়, পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা

আপডেট সময় ০৯:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬