কক্সবাজার ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলের বহিষ্কার বিষয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাল জামায়াত

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১০৬ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তার নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। এ প্রেক্ষাপটে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জুলাই বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ অবস্থায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি সংসদের অবগতির জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারের কাছেও প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজী নজরুলের বহিষ্কার বিষয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাল জামায়াত

আপডেট সময় ০৮:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬