কক্সবাজার ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ৯ জন আটক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৯৪ বার পড়া হয়েছে

Oplus_131072

টেকনাফ উপজেলার নোয়াপাড়া রেজিস্টার্ড এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), উপজেলা প্রশাসন, আরআরআরসি, এপিবিএন, জেলা পুলিশ, র‌্যাব, বাংলাদেশ আনসার, বাংলাদেশ কোস্ট গার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আরআরআরসি, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জও উপস্থিত ছিলেন।

অভিযানে বিজিবির ৩০ জন, এপিবিএনের ১৩০ জন, জেলা পুলিশের ৫৩ জন, কোস্ট গার্ডের ১৭ জন, আনসারের ১০ জন, র‌্যাবের ৯ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯ জন সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে ক্যাম্পের বিভিন্ন ব্লকে তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক ব্যক্তিদের মধ্যে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ৭ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন আসামি রয়েছেন।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টায় পরিচালিত এ ধরনের যৌথ অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক, অস্ত্র, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ৯ জন আটক

আপডেট সময় ০৬:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬