কক্সবাজার ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গলের দুই সাম্রাজ্য: মীরজাফরের বিশ্বাসঘাতকতার প্রতীকী গল্পে দর্শক মাতাচ্ছে এসএস এআই ভিডিও ভ্লগ

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / ৩৪৭ বার পড়া হয়েছে

Oplus_131072

ডিজিটাল কনটেন্ট নির্মাতা এসএস এআই ভিডিও ভ্লগ তাদের ব্যতিক্রমধর্মী এআইভিত্তিক ধারাবাহিক ‘জঙ্গলের দুই সাম্রাজ্য’-এর ২২টি পর্ব প্রকাশ করেছে। ইতিহাসের অন্যতম আলোচিত বিশ্বাসঘাতক মীরজাফরের চরিত্রকে প্রতীকীভাবে উপস্থাপন করে নির্মিত এই সিরিজটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

কনটেন্টটির কাহিনিতে দেখা যায়, একদিকে সিংহ এবং অন্যদিকে শেয়াল—দুই বনজঙ্গলের দুই মহারাজা। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তারা নিজ নিজ রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখেন। কিন্তু এই সুসম্পর্ক মেনে নিতে পারে না একটি মুখোশধারী কুচক্রী গোষ্ঠী। তারা দুই শাসকের মধ্যে সংঘাত সৃষ্টি করে উভয়কে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, যাতে পরবর্তীতে পুরো বনজঙ্গলের নেতৃত্ব নিজেদের হাতে নিতে পারে।

গল্পে রয়েল বেঙ্গল টাইগারকে সিংহ মহারাজার প্রধান সেনাপতির ভূমিকায় দেখা যায়। তবে অন্তরালে সে বিশ্বাসঘাতকতার প্রতীকী চরিত্রে অভিনয় করে, যা ইতিহাসের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে মীরজাফরের বিশ্বাসঘাতকতার ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। পাশাপাশি চিতা চরিত্রের মাধ্যমে উত্তরাধিকার, ক্ষমতার দ্বন্দ্ব এবং চরিত্রগত দুর্বলতার বিষয়ও তুলে ধরা হয়েছে।

ধারাবাহিকটির মূল বার্তা হলো—অন্তর্ঘাত, ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার পরিণতি সম্পর্কে দর্শকদের সচেতন করা এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো।

এসএস এআই ভিডিও ভ্লগের কনটেন্ট ক্রিয়েটর জানান, দর্শকদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতেও ইতিহাস, নৈতিক শিক্ষা ও সামাজিক বার্তাভিত্তিক আরও শিক্ষণীয় এআই কনটেন্ট প্রকাশ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জঙ্গলের দুই সাম্রাজ্য: মীরজাফরের বিশ্বাসঘাতকতার প্রতীকী গল্পে দর্শক মাতাচ্ছে এসএস এআই ভিডিও ভ্লগ

আপডেট সময় ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬