কক্সবাজারের প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সবুর সওদাগরের ইন্তেকাল

এম এ বাপ্পি
- আপডেট সময় ১০:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৯৭ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের উত্তর রুমালিয়াছড়া এলাকার (হাশিমিয়া কামিল মাদ্রাসার সামনে) নিবাসী, শহরের অন্যতম স্বনামধন্য প্রবীণ ব্যবসায়ী ও বিশিষ্ট জমিদার আলহাজ্ব আব্দুস সবুর সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ জুলাই ২০২৬) কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসী, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা মরহুমের নেক আমলসমূহ কবুল করুন, তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমীন।
ট্যাগস :

















