পুনরায় কক্সবাজারে ফিরতে নানা তদবির, কক্সবাজার পৌরসভা থেকে দূর্নীতির দায়ে অপসৃত কর্মকর্তা, মেয়র মুজিব ও মাহাবুবের ক্যাশিয়ার খ্যাত পরাক্রম চাকমা’র

- আপডেট সময় ১০:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ৩৮৮ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌরসভার সাবেক বদলি প্রধান প্রকৌশলী পরাক্রম চাকমাকে পুনরায় কক্সবাজারে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন মহলে তদবির চলছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার একাধিক কর্মকর্তা দাবি করেন, অতীতে পরাক্রম চাকমার কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল। কক্সবাজার পৌরসভায় কোটি টাকার দূর্নীতি করে, পকেট ভারী করেছে। পৌরসভাকে সেবার বদলে তিনি ব্যাবসায়িক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিল। তারা আরো বলেন, সাবেক মেয়রদের সময়ে তিনি বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে অভিযোগ করে বলেন, তিনি জুলাই আন্দোলনের সময় সড়ক বাতি বন্ধ করে দিয়ে, রাতের আধারে আন্দোলন কারীদের হামলা করতে মদদ জুগিয়েছিল। যার কারণে সম্প্রতি বিতর্কিত এ কর্মকর্তাকে কক্সবাজার পৌরসভা থেকে শাস্তি মূলক বদলি করে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় পদায়ন করা হয়। পদায়নের দীর্ঘদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত নতুন কর্মস্হলে যোগাযোগ করেননি বলে জানিয়েছেন, চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা শহিদুল ইসলাম।
এর কারণ জানতে কক্সবাজার পৌরসভার সাবেক এই প্রকৌশলীকে, তার ব্যাক্তিগত মুটোফোনে (শেষে “২২”) ফোন করলে সে কল রিসিভ করেনি।
কিন্তু কক্সবাজারের মধু ছাড়তে না পেরে, আবারো কক্সবাজারে যোগদান করার আশায়, চন্দনাইশ পৌরসভায় যোগদান করছেনা বলে মনে করছেন কক্সবাজারবাসী।
অভিযোগকারীরা আরো বলেন, এমন বিতর্কিত কর্মকর্তাকে পুনরায় কক্সবাজার পৌরসভায় ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হলে তা জনস্বার্থের পরিপন্থী হবে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

















