কক্সবাজার ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত

ফারদিন ফাইজান
  • আপডেট সময় ১০:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৯৮ বার পড়া হয়েছে

১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার লালদীঘি পাড়ে অনুষ্ঠিত না’তে রাসূল সন্ধ্যায় সভাপতিত্ব করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা সভাপতি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। শিল্পী জাবিরুল গণির সঞ্চালনায় অনুষ্ঠিত না’তে রাসূল সন্ধ্যা উদ্বোধন করেন জেলা উপদেষ্টা জাহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার শহর উপদেষ্টা রিয়াজ মুহাম্মদ শাকিল।

অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদ শহর সংগীত টিম, রামু উপজেলা সংগীত টিম এবং অনির্বাণ শিল্পী গোষ্ঠী না’তে রাসূল ও কাওয়ালী পরিবেশন করেন। বৃন্দ তেলাওয়াত করেন তানজিমুল উম্মাহ হিফজ মাদরাসা টিম। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মাহমুদ আহমাদি নেজাদ।

না’তে রাসূল সন্ধ্যা উপলক্ষে লালদীঘি পাড় বিভিন্ন রংবেরঙের আলোক সজ্জায় সজ্জিত করা হয়। বুক স্টল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। সাংস্কৃতিক অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন শিল্পী ইকবাল হাসান ও জয়নাল আবেদীন। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬