কক্সবাজারে দেশীয় সাংস্কৃতিক সংসদের উপজেলা কমিটি গঠিত

- আপডেট সময় ১০:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ২৩১ বার পড়া হয়েছে
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় দেশীয় সাংস্কৃতিক সংসদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আজ ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
টেকনাফ উপজেলা:
নতুন কমিটিতে মুহাম্মাদ নুরুল বশর-কে সভাপতি এবং শিল্পী কামরুল ইসলাম আবির-কে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিয়ে টেকনাফ উপজেলা কমিটি গঠিত হয়।

উখিয়া উপজেলা:
অপরদিকে সংগঠনের উখিয়া উপজেলা কমিটির দায়িত্বশীল হিসেবে মাওঃ আব্দুর রহিম-কে নির্বাহী প্রধান পরিচালক, আব্দুস সাত্তার-কে সভাপতি এবং সাইফুল ইসলাম-কে সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চকরিয়া উপজেলা:
এদিকে সংগঠনের চকরিয়া উপজেলা কমিটির দায়িত্বশীল হিসেবে শিল্পী সাইফুল ইসলাম-কে সভাপতি এবং শিল্পী আবু তৈয়ব আযাদ-কে সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মহেশখালী উপজেলা দক্ষিণ:
মহেশখালী উপজেলা দক্ষিণ কমিটির দায়িত্বশীল হিসেবে শিল্পী মাস্টার আনছার উল্লাহ হেলালী-কে সভাপতি এবং শিল্পী আবদুর রহীম-কে সেক্রেটারি হিসেবে উল্লেখ করা হয়েছে।

কক্সবাজার জেলা দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “দেশীয় সংস্কৃতি, সাহিত্য ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশ এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।”
নতুন কমিটির দায়িত্বশীলরা চকরিয়া, মহেশখালী দক্ষিণ, উখিয়া ও টেকনাফে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধভিত্তিক বিভিন্ন কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।




















