কক্সবাজার ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ১৭ ঘণ্টা পর আবদুর রহিমের সন্ধান, রামু থানায় অবস্থান

রামু প্রতিনিধি
  • আপডেট সময় ০২:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে

প্রায় ১৭ ঘণ্টা নিখোঁজ থাকার পর কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের আবদুর রহিমের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে তিনি রামু থানায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহিমকে রামু ক্যান্টনমেন্টের পাহাড়ি এলাকা থেকে নিচে নামতে দেখা যায়। তবে তিনি গত বিগত ঘণ্টার কোনো ঘটনা মনে করতে পারছেন না বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সভাপতি শামসুল আলম বাহাদুর ও সাধারণ সম্পাদক মো. মহসিন ভুক্তভোগী আবদুর রহিমের পক্ষে যৌথভাবে অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিস্তারিত কারণ ও গত প্রায় ১৭ ঘণ্টায় আবদুর রহিমের সঙ্গে কী ঘটেছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রায় ১৭ ঘণ্টা পর আবদুর রহিমের সন্ধান, রামু থানায় অবস্থান

আপডেট সময় ০২:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬