খুনিয়া পালং ইউনিয়ন জামায়াতের দাওয়াতী সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি
সরকারের নীতিতে নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার বাইরে

- আপডেট সময় ০৯:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
“সরকারের কাজ জনগণকে পাহারা দেওয়া, জনগণ থেকে অর্থ চুষে নেওয়া কোন লক্ষণ হতে পারে না। অধিকাংশ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের এদেশে সরকার জনবান্ধব না হয়ে তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয়ক্ষমতার বাইরে বৃদ্ধি করছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। পারছে না কাউকে বলতে, পারছে না কাউকে বোঝাতে। একটা পরিবারকে চালানোর জন্য একজন কর্তার পক্ষে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অতিমাত্রার উর্ধ্বগতি দুর্বিষহ জীবন যাপনের নামান্তর। সরকারকে এক্ষেত্রে সাধারণ জনগণের দিকে লক্ষ্য রেখে বাজার মূল্য নির্ধারণ করা উচিত ছিল। কিন্তু প্রকৃতপক্ষে তার বিপরীত অবস্থান তৈরি করছে সরকার।”
তিনি আরো বলেন, “গত ৭ মাসের সরকারি রাজস্ব ব্যবস্থায় সরকারকে দেখা যাচ্ছে সরকার মেরুদণ্ডহীন। জনগণকে বিভিন্ন কার্ডের প্রলোভন দিয়ে দেশে বিভাজন সৃষ্টি করছে। অন্যদিকে অর্থনৈতিক উত্তরণ থেকে রেহায়ের জন্য কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সেই সাথে বিরোধী দলের পরামর্শ গ্রহণ এবং সমন্বয়হীনতার বড়ো অভাব আমরা রক্ষা করছি।”
আজ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুনিয়া পালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম উপর্যুক্ত কথাগুলো বলেন।

ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দাওয়াতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা জামায়াতের সেক্রেটারী জননেতা আবু নাঈম মুহাম্মদ হারুন, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি মোক্তার আহমদ, খুনিয়া পালং ইউনিয়ন জামায়াতের আমীর ফখরুদ্দীন রাজি, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফরিদুল আলম, সেক্রেটারী হাফেজ এনায়েত উল্লাহ, সহ সেক্রেটারী হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডাক্তার নছরুল্লাহ রায়হান, পেশাজীবি বিভাগের সভাপতি মুজিবুল হক সিকদার, শ্রমিক কল্যাণ ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হাকিম ও ইউনিয়ন শিবিরের সভাপতি ফরহাদ প্রমুখ নেতৃবৃন্দ।

সভা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জামায়াতে যোগদানকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি তাদের ফুল দিয়ে বরণ করে নেন।



















