কক্সবাজারে ১২ অক্টোবর IBWF-এর ব্যবসায়ী সম্মেলন, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় ০৪:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
আগামী ১২ অক্টোবর ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) আয়োজিত ব্যবসায়ী সম্মেলন সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা ও শহর কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ১২ অক্টোবরের ব্যবসায়ী সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলনটি কক্সবাজার শহরের স্বনামধন্য হোটেল-মোটেল জোনে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন IBWF কক্সবাজার জেলা কমিটির সভাপতি ডা. মো. শাহ আলম, জেলা সেক্রেটারি কামরুল হাসান, জেলা কমিটির সদস্য নুরুল কবির চৌধুরী ও মো. মোস্তফা, শহর কমিটির সভাপতি মৌ. আব্দুল গফুর, সহসভাপতি আমিনুল হক, শহর সেক্রেটারি মফিজ উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল মালেক জাকিরসহ জেলা ও শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামী ১২ অক্টোবরের ব্যবসায়ী সম্মেলন সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।






















