জুলাই আন্দোলনে আহতদের তালিকাভুক্তির আবেদন আহ্বান কক্সবাজার জেলা প্রশাসনের

- আপডেট সময় ০৬:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়া ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
১১ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের জেএম শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন অথবা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি—এমন ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং আহত হওয়ার স্বপক্ষে উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে সরাসরি আবেদন করার সুযোগ রয়েছে।
দাখিলকৃত আবেদনসমূহ যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে প্রেরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


















