আগামীকাল প্রকাশিত হচ্ছে কক্সবাজার জেলার সর্ববৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫’-এর ফলাফল

- আপডেট সময় ১২:০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ১১৯৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক:
অনেক প্রতীক্ষার পর অবশেষে কক্সবাজার জেলার সর্ববৃহৎ বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষা “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫”–এর ফলাফল প্রকাশ করা হচ্ছে। জেলার বিভিন্ন স্কুলের হাজারো শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল প্রকাশকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজে উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছে।
ফলাফল আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, কক্সবাজার জেলা অফিস থেকে প্রকাশ করা হবে।
পরীক্ষা আয়োজন কমিটি জানিয়েছেন, কঠোর মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত ফলাফল প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ফলাফল প্রকাশের পর মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অননলাইন ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে এবং পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।
জেলার সর্ববৃহৎ এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাই করার সুযোগ পেয়েছে—এমনটাই মনে করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা।




















