দক্ষিণ ফতেখাঁরকুল স. প্রা. বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষানুরাগী নজির আহমদ

- আপডেট সময় ০৮:৫৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১৬৬ বার পড়া হয়েছে
দক্ষিণ ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এলাকার সুপরিচিত শিক্ষানুরাগী, সমাজসেবক ও গুণী ব্যক্তিত্ব নজির আহমদ।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটি গঠনের সময় তিনি ব্যক্তিগতভাবে কোনো পদ গ্রহণে আগ্রহ প্রকাশ করেননি। তবে শিক্ষা বিস্তারে তাঁর দীর্ঘদিনের অবদান, সততা, নিষ্ঠা এবং সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকদের অনুরোধে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণে সম্মতি দেন।
এলাকার সচেতন মহল মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে শিক্ষিত, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ততা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের মতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া হলে প্রকৃত যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন নিশ্চিত হবে এবং প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরভাবে পরিচালিত হবে।
স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন যে, নজির আহমেদর নেতৃত্বে দক্ষিণ ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
নতুন সভাপতিকে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।




















