কক্সবাজার ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এলাকায় সন্ত্রাসীদের নিয়ে জমি দখল চেষ্টা ও প্রভাব বিস্তারের অভিযোগ হাবিবুল্লাহ মিজবাহ'র বিরুদ্ধে

চকরিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার ইন্ধনে হামলার অভিযোগ, আহত ২

চকরিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছড়ারকূলের বাসিন্দা ছৈয়দ আহমদের পুত্র আব্দুল হামিদ ও নুরুল হকের ওপর পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে ফাঁসিয়াখালী ছড়ারকুল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল হামিদ ও নুরুল হককে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কক্সবাজার চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ছুরত আলমের ছেলে নিয়াজ মুরশেদ শাকিল ও মনজুর মোরশেদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। সেই বিরোধের জের ধরেই তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে দাবি

তাঁদের।

চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবউল্লাহ মিজবাহর নাম ও প্রভাব ব্যবহার করে অভিযুক্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এবিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবউল্লাহ মিজবাহ বলেন,তিনি আজকে একটা সালিশ বৈঠকে ছিলেন,তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এলাকায় সন্ত্রাসীদের নিয়ে জমি দখল চেষ্টা ও প্রভাব বিস্তারের অভিযোগ হাবিবুল্লাহ মিজবাহ'র বিরুদ্ধে

চকরিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার ইন্ধনে হামলার অভিযোগ, আহত ২

আপডেট সময় ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬