কক্সবাজার ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনে মানববন্ধনের ডাক

মাতামুহুরী প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৮৬ বার পড়া হয়েছে

মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কোনোখালী ১নং ওয়ার্ডের যুব সমাজ ও সর্বস্তরের জনগণ এক বিশাল মানববন্ধনের ডাক দিয়েছে।

“মাদক নয়, জীবন চাই; সুস্থ সুন্দর আগামী চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আয়োজকরা বলেন, বর্তমান সময়ে মাদক, জুয়া এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের কালো ছায়া সমাজকে গ্রাস করছে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, মদ, গাঁজা, ইয়াবা, অনলাইন জুয়াসহ সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া প্রয়োজন। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে মাদক ও জুয়ামুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা মানববন্ধন সফল করতে এলাকার সর্বস্তরের জনগণ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনে মানববন্ধনের ডাক

আপডেট সময় ০৮:১৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬