কক্সবাজার ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুপালং বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫০০ সেবাপ্রার্থী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:৫৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১০৪ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুতুপালং উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সমাজসেবক জহির আহম্মদের উদ্যোগে এবং হেল্পস্টার চ্যারিটি বাংলাদেশ ও কোর্টবাজার অরিয়ন হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫০০ জন ছাত্র-ছাত্রী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম. বাদশা মিয়া চৌধুরী। তিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে সাধারণ মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আব্দুল মান্নান জানান, ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।

আয়োজক জহির আহম্মদ বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। হেল্পস্টার চ্যারিটি বাংলাদেশের ম্যানেজার ডা. মোহাম্মদ শহিদুল্লাহ জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি তারেক সওদাগর, অরিয়ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকান, ডা. তৌহিদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল আবছার, চিকিৎসক দল ও হেল্পস্টার চ্যারিটি বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুতুপালং বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫০০ সেবাপ্রার্থী

আপডেট সময় ১২:৫৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬