কক্সবাজার ০১:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামু চৌমুহনীতে যানজট: চরম দুর্ভোগে জনজীবন

আব্দুল্লাহ আল নোমান
  • আপডেট সময় ০৯:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২৫৭ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের রামু চৌমুহনী স্টেশনে দীর্ঘদিন ধরে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্টেশনের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রামু চৌমুহনী স্টেশনে যানজটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের অভাব এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সংখ্যক অটোরিকশার চলাচল।

তিনি জানান, যেখানে স্টেশন এলাকায় সর্বোচ্চ প্রায় ৫০০টি অটোরিকশা ধারণক্ষমতা রয়েছে, সেখানে বর্তমানে ১ হাজারেরও বেশি অটোরিকশা চলাচল ও অবস্থান করছে। ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকতে হচ্ছে।

ওই ট্রাফিক কর্মকর্তা আরও বলেন, ফুটপাত দখল করে দোকান বসানো এবং সড়কের দুপাশে অবৈধভাবে যানবাহন দাঁড় করানো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা, সড়ক প্রশস্তকরণ এবং পরিকল্পিত পার্কিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়াও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রামু চৌমুহনী এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রামু চৌমুহনী স্টেশনের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রামু চৌমুহনীতে যানজট: চরম দুর্ভোগে জনজীবন

আপডেট সময় ০৯:৪৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬