কক্সবাজার ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজকর্মী ও শিক্ষানুরাগী মো. শাহজাহান সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

আব্দুল্লাহ বাপ্পি
  • আপডেট সময় ১০:৪৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২৮১ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহিত্যিকা পল্লীর বাসিন্দা, ছাত্ররাজনীতি থেকে উঠে আসা সমাজকর্মী ও যুবদল নেতা মো. শাহজাহান সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন। চট্টগ্রাম বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম এর স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ অনুমোদন দেয়া হয়।

মো. শাহজাহান মোহাম্মদ তৈয়ব ও ফরিদা ইয়াসমিনের জ্যেষ্ঠ সন্তান। তিনি ২০০৮ সালে কক্সবাজার মডেল হাই স্কুল থেকে এসএসসি এবং ২০১০ সালে কক্সবাজার সিটি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ২০১৫ সালে বিএসএস (সম্মান) ডিগ্রি অর্জন করেন।

সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় মো. শাহজাহান বর্তমানে সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বর্তমানে কক্সবাজার শহর যুবদলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে কাজ করছেন। পাশাপাশি সাহিত্যিকা পল্লী স্টুডেন্ট সোসাইটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

স্থানীয়দের মতে, শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে একজন পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় এলাকাবাসী আশা করছেন, বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে মো. শাহজাহান আগামীতে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সমাজকর্মী ও শিক্ষানুরাগী মো. শাহজাহান সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত

আপডেট সময় ১০:৪৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬