কক্সবাজার ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিলংজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মেসার্স সাকিব পোল্ট্রির সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিলংজা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রায় ২০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান। তিনি বন্যাদুর্গত মানুষের পাশে প্রশাসন, বন্ধু রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান এবং দুর্যোগে মানবিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শেফায়েত আনোয়ার সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি ফরিদুল আলম, আবদুস সালাম, মফিদুল আলম, জামাল হোসাইন, মো. জাকারিয়া, জালাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির পক্ষ থেকে শেফায়াত আনোয়ার সাকিব জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঝিলংজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে জামায়াতের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬