কক্সবাজার ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলের ছদ্মবেশে পাচারের চেষ্টাকালে উখিয়ায় মালিকবিহীন দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার

উখিয়া প্রতিনিধি
  • আপডেট সময় ০১:১৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে

Oplus_131072

আজ সোমবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি জানান, অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৭০০ ঘটিকায় নিয়মিত টহল পরিচালনাকালীন সময়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার বিআরএম-১৭ হতে আনুমানিক ৫০০ মিটার উত্তর দিকে, বিওপি হতে আনুমানিক ১.২ কিঃ মিঃ দক্ষিণ দিকে এবং শুন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী মেজরের ঘের নামক স্থান দিয়ে জেলের ছদ্মবেশে মায়ানমার হতে ০১ জন ব্যক্তি মাছের ক্যারেট মাথায় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে।

বিজিবি টহল দল তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীর মাথায় থাকা মাছের ক্যারেট মেজরের ঘেরের নিকট ফেলে রেখে দ্রুত পাশ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান তল্লাশী চালিয়ে মাছের ক্যারেটের ভিতর থেকে খাকী রঙ্গের প্যাকেটে মোড়ানো নীল রং এর বায়ুরোধী ২০ কাট আনুমানিক ২,০০,০০০ (দুই লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করে। উক্ত স্থানে বিশদভাবে তল্লাশী কার্যক্রম চালানো হলেও আর কোন অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জেলের ছদ্মবেশে পাচারের চেষ্টাকালে উখিয়ায় মালিকবিহীন দুই লক্ষ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০১:১৮:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬