কক্সবাজার ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিবিআইইউ’র নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোক্তার আহমেদের কর্মস্থলে যোগদান

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোকতার আহমেদ আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি ক্যাম্পাসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। এরপর নিজ দপ্তরে গিয়ে নিয়মিত অফিসিয়াল কার্যক্রম শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রফেসর ড. মোকতার আহমেদ কক্সবাজার জেলার উখিয়া রুমখা মরিচ্যা হাজির পাড়ার বাসিন্দা মরহুম আলহাজ্ব পেটান আলী সওদাগরের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চেয়ারম্যান।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ১৩ অক্টোবর তিনি ভিসি হিসেবে নিয়োগ পান। এরই মধ্য দিয়ে জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়টি পেল স্থানীয় একজন ভাইস চ্যান্সেলর।

প্রফেসর ড. মোকতার আহমেদের সুযোগ্য হাত ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-দীক্ষা, প্রশাসনসহ সার্বিক দিক থেকে উন্নতি ও সমৃদ্ধি আসবে বলে মনে করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিবিআইইউ’র নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মোক্তার আহমেদের কর্মস্থলে যোগদান

আপডেট সময় ০৬:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬